ইরাকে সরকার বিরোধী চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩২০

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকে প্রায় এক মাস ধরে সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ এখন পর্যন্ত অন্তত ৩২০ জন আন্দোলনকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরাকি পার্লামেন্টারি হিউম্যান রাইটস কমিটির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন  এ তথ্য জানিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ হাজার ৫০০ বিক্ষোভকারী।

ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রায়ই সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের। এ কারণেই হতাহতের সংখ্যা বাড়ছে। শনিবার শত শত আন্দোলনকারীকে পিছু হটতে বাধ্য করে নিরাপত্তাবাহিনী। এ সময় বিক্ষোভরতদের বেশ কয়েকটি তাঁবু পুড়িয়ে ফেলে তারা।

প্রসঙ্গত, ইরাকে প্রায় এক মাস ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দেশটিতে মূলত বেকারত্ব বৃদ্ধি, নিম্নমানের জনসেবা এবং দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের শুরু হয়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা সেখানে হস্তক্ষেপ করলে জনগণের এই বিক্ষোভ ক্রমশ সহিংস রূপ ধারণ করে।

পূর্ববর্তি সংবাদমাইকে ফুঁক দিয়ে কবিরাজি : যা বললেন দুই বিশিষ্ট আলেম
পরবর্তি সংবাদশিক্ষা আলোচনা : বিভিন্ন কিতাবে উল্লেখিত মুতাক্বাদ্দিমীন-মুতাআখখিরীনের পরিচয়