প্যারিসে ইসলামফোবিয়ার প্রতিবাদে বিশাল বিক্ষোভ ( ভিডিও )

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসলামফোবিয়া বা মুসলামানদের উপর নানাপ্রকার নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ করে দেশটিতে বসবাসরত মুসলিমরা।

গতকাল রবিবার প্যারিসে অনুষ্ঠিত এই বিক্ষোভে ২৫ হাজার মুসলিম বাসিন্দা অংশগ্রহণ করে।

নানারকম ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে আগত লোকেরা ফ্রান্সে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে শ্লোগান তুলে। এসময় ফ্রান্সজুড়ে মুসলমানদের উপর নানাপ্রকার নিগ্রহের বিরুদ্ধেও আওয়াজ তুলে বিক্ষোভকারীরা।

রাজধানী প্যারিসের পাশাপাশি ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুজ শহরেও ইসলামফোবিয়ার বিরুদ্ধে বিক্ষোভ হয়। সূত্র: ডেইলি সাবাহ, ইংরেজি

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় তাহাজ্জুদ নামাজরত মুয়াজ্জিনের ওপর হামলা
পরবর্তি সংবাদভারতে গোবর ছোড়াছুড়ির উৎসবে মেতে ওঠেছে হিন্দুরা (ভিডিও)