ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের উপর জাতিগত নিধনে যে গণহত্যা চালিয়েছে মিয়ানমার সরকার তার দায়ে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিম আফিকার দেশ গাম্বিয়া ইসলামি প্রজাতন্ত্র।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর নিশ্চিত করেছে।
মায়ানমার রাখাইন রাজ্যে গণহত্যা, ধর্ষণ ও রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করতে চালানো গণহত্যার বিষয়ে অভিযোগ করে গাম্বিয়া ৪৬ পৃষ্ঠার একটি আবেদন আন্তর্জাতিক বিচার আদালতে জমা দিয়েছে।
















