জামিয়া আরজাবাদে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মিরপুরের ইনআমি জলসা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক :  ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ইনআমি জলসা জামেয়া আরজাবাদে অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার ১১ নভেম্বর আরজাবাদ মাদারাসার মাঠে এ জলসা অনুষ্ঠিত হয়।

জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইনআমি জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাইয়েদ আরশাদ মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস, বারিধারা মাদ্রাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা ইমরান মাজহারী, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

এছাড়াও ঢাকার আরও বরেণ্য ওলামায়ে কেরাম ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদগুরুতর অসুস্থ আল্লামা আশরাফ আলী, দেশবাসীর কাছে পরিবারের দোয়া কামনা
পরবর্তি সংবাদট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক প্রকাশ