শিল্পমন্ত্রী বললেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে

ইসলাম টাইমস ডেস্ক: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় অস্থিতিশীল অবস্থা হলেও সরকার অতিসত্ত্বর বাজারে নিয়ন্ত্রণ নিয়ে এসেছে বলে জানালেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সংসদ আজকের অধিবেশনে বাণিজ্য টিপু মুনশির অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে শিল্পমন্ত্রী এ তথ্য জানালেন। এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।

জবাবে মন্ত্রী আরো বলেন,দেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ মেট্রিক টন। গত বছর পেঁয়াজের উৎপাদন হয়েছিল ২৩ দশমিক ৩০ লাখ মেট্রিক টন। এরমধ্যে ৩০ শতাংশ সংগ্রহকালীন এবং সংরক্ষণকালীন ক্ষতি বাদ দিলে উৎপাদনের পরিমান দাড়ায় ১৬ দশমিক ৩১ লাখ মেট্রিক টন।

প্রতিবেশী দেশ ভারত রপ্তানি বন্ধ রাখায় ও দেশে উৎপাদিত পেঁয়াজ চাহিদা মেটাতে যথেষ্ট না হওয়ায় পেঁয়াজের দাম কমছে না বলে জানিয়েছেন  তিনি দাবি করেছেন,  তিনি আরো জানান, ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনের কর্মাশিয়াল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-৪ : যাদুল মাআদ
পরবর্তি সংবাদডা. শফিকুর রহমান হলেন জামায়াতে ইসলামির নতুন আমীর