এবার গাজা থেকে ইসরাইলে রকেট হামলা

ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর এক  কমান্ডার নিহত হওয়ার পর এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। মঙ্গলবার গাজা থেকে এখন পর্যন্ত ১৬০টি রকেট ছোড়া হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছে।

অন্যদিকে ফিলিস্তিনী সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর জোট আল কুদুস বিগ্রেডের কমান্ডার হত্যার বদলা নেয়া এখনো শুরু হয়নি বলে হুশিয়ারি দিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

মঙ্গলবার ভোরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায়  কমান্ডার বাহা আবু আল-আত্তা নিহত হয়েছেন।

এদিন ভোরে গাজা নগরীর শেজাইয়া এলাকায় আত্তার বাড়িতে হামলা হয়। ইসরাইলি বাহিনীর ছোড়া বোমা বাড়িটির ছাদ ফুঁড়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

সীমান্তের অপর পাশে ইসরাইলে ধারাবাহিক হামলার জন্য দায়ী এবং তিনি আরও হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি ইহুদিবাদি দেশটির।

বোমা হামলার জবাবে গতকাল সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে।

এ হামলায় বেশ কয়েক জন ইহুদিবাদি আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে।

দখলদার দেশটির পুলিশ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে তারা গাজা প্রান্তের কিছু সড়ক বন্ধ করে দিয়েছিল।

পূর্ববর্তি সংবাদব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তূর্ণা নিশীথার চালক
পরবর্তি সংবাদ৭ বিদ্যুৎকেন্দ্র ও ২৩ বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন আজ