আরও এক কাশ্মিরিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে (জম্মু-কাশ্মীর) আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক কাশ্মিরির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ভারতীয় এক সেনা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক কাশ্মিরি মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক সেনা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় কাশ্মীরের কুলান অঞ্চলে নিরাপত্তাবাহিনী তল্লাশি চালানোর সময় জানতে পারে এখানে স্বাধীনতাকামিরা আত্মগোপন করে আছে। এরপর তল্লাশি শুরু করে স্বাধীনতাকামিদের উপর অতর্কিত গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা।

ভারতীয় সেনারাদের গুলির জবাব সঙ্গে সঙ্গেই দেয় স্বাধীনতাকামিরা। এ সময় দুই-পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে নিহত হয় এক স্বাধীনতাকামি। এছাড়া এক সেনা আহতও হয়েছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

নিহত স্বাধীনতাকামির পরিচয় এখনো জানা যায়নি। এখনো ওই এলাকায় তল্লাশি চা‌লানো হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তি সংবাদ২৫ জনকে আসামি করে আবরার হত্যার চূড়ান্ত চার্জশিট
পরবর্তি সংবাদবিএনপির দুর্নীতিবাজদের তথ্য আছে, কাজ চলছে: তথ্যমন্ত্রী