রেল ক্রসিংয়ের নিরাপত্তা গেট নামিয়ে দেয়ায় গেটম্যানকে নারী নির্বাহী কর্মকর্তার মারধর

ইসলাম টাইমস ডেস্ক : ট্রেন আসার আগে রেল ক্রসিংয়ের নিরাপত্তা গেট নামিয়ে দেয়ায় গেটম্যানকে  এক নারী নির্বাহী কর্মকর্তা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে । কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ওই নারী নির্বাহী কর্মকর্তা (ইউএিনও) কাউসার আজিজের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা হয়েছে।

পুলিশ মামলার এজাহার গ্রহণ করে এফআইআর করতে আদালতের অনুমতি চেয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি নামক স্থানে গেটম্যান সিফরাত হোসেন দায়িত্ব পালন করছিলেন।

এসময় চট্টগ্রাম-ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আসার সংকেত পেয়ে দুর্ঘটনা এড়াতে ছয়সূতি-কুলিয়ারচর এলাকার মধ্যবর্তী নিরাপত্তা গেট নামিয়ে দেন গেটম্যান।

এতে সাময়িক সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় অন্যান্য যানবাহনের সঙ্গে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি আটকা পড়ে।

এসময় ইউএনও এবং তার চালক গাড়ি থেকে থেমে গেটম্যানকে বকাবকি শুরু করেন। তখন সিফরাত ইউএনওকে দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন গাড়ি আসার সংকেত পেয়ে নিরাপত্তা গেট নামিয়েছেন।

একথা বলার পরও ইউএনও গেটটি খুলে দিতে বলেন। তখন গেটম্যান নিরাপত্তা গেট না তোলায় ইউএনও কাউসার আজিজ ও তার চালক তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে ইউএনও গেটম্যান সিফরাতকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে।

।

পূর্ববর্তি সংবাদকারা প্রকোষ্ঠে মারা গেলেন সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী
পরবর্তি সংবাদগ্রামীণফোন ও রবিতে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেয়া হবে