ইসলাম টাইমস ডেস্ক: আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের স্থায়ী বহিষ্কারসহ ক্লাস-পরীক্ষায় ফিরতে তিনটি শর্ত দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বুয়েট শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এসব শর্ত দেন বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিনটি শর্ত হল, আবরার হত্যায় চার্জশিটভুক্ত আসামিদের শিগগিরই স্থায়ী বহিষ্কার করা। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে র্যাগিংয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটার ব্যাপারে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয়ত, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি কেউ রাজনীতিতে জড়িত হয় বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে তাহলে তার ক্ষেত্রে কি শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে সে ব্যাপারে বিধিমালা জারি করা।
















