ইসলাম টাইমস ডেস্ক : সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী কারাগারে মারা গেছেন। বৃটেনভিত্তিক পত্রিকা নিউ আরব- এর অনলাইন সংস্করণে গতকাল এ খবর প্রকাশ করা হয়েছে।
পত্রিকাটিতে বলা হয়েছে, বাদশাহকে উপদেশমূলক চিঠি লেখায় কারা অন্তরীণ বিশিষ্ট দায়ী ফাহাদ আল কাযী মারা গেছেন। বাদশাহকে উপদেশ দেয়ার অপরাধে তিন বছর ধরে কারাগারে বন্দী থেকে তিনি ইন্তিকাল করেন। তার ইন্তিকালের খবর, জানাযা ও দাফনের দৃশ্য ইতিমধ্যে সামাজিক মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।
? BREAKING
We confirm the death of Sheikh Fahd al-Qadi in prison yesterday, after 3 and a half years under arbitrary detention because of "a letter of advice" he sent to the Royal Court in 2016. #وفاة_الشيخ_المحتسب_فهد_القاضي pic.twitter.com/1bPt1gZQsR— Prisoners of Conscience (@m3takl_en) November 13, 2019
অভিযোগ রয়েছে, কারা কতৃপক্ষের পক্ষ থেকে তার স্বাস্থ্যের যথাযথ খোঁজখবর নেওয়া হত না। তাদের অবহেলা এই আলেমের মৃত্যুকে ত্বরান্বিত করেছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন অনেকে।
জানা যায়, শায়খ ফাহাদ আল কাযী ইতিপূর্বে ‘সৌদি সাহওয়া মুভমেন্টের’ সাথে জড়িত ছিলেন। তিনি সামাজিক বিষয়ে সৌদি সরকারের কঠোর বিরোধিতা করতেন।
উল্লেখ্য, গত অগাস্ট মাসে সৌদির আরেক দায়ী আলেম শায়খ সালেহ দুমিরি চিকিৎসার অভাবে কারাগারে মারা যান।
সূত্র : নিউ আরব
















