ইসলাম টাইমস ডেস্ক : দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরী বাংলাদেশ সফরে আসছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মুফতি আমিন আহমাদ পালনপুরীর খাস শাগরেদ মুফতি উমর ফারুক সন্দিপী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি উমর ফারুক বলেন, প্রতিবছরের মত এবারও মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরী বাংলাদেশ সফরে আসবেন। বিভিন্ন ইসলাহী মাহফিল এবং কয়েকটি মাদরাসায় সভা সেমিনারে অংশগ্রহণ করবেন। বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক নসীহত প্রদান করবেন।
মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরীর সফর সুস্থ সুন্দর ও মোবারকময় হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী।
















