যুদ্ধবিরতির একদিনের মধ্যে আবারও গাজায় বিমান হামলা চালাল ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হলেও একদিনের মধ্যেই চুক্তি লঙ্ঘন করে আবারও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরইলি সেনাবাহিনী বলছে, ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা নতুন এই হামলা চালিয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর জবাবে তারা এই বিমান হামলা চালিয়েছে বলে জানায় ইসরাইলি সেনবাহিনী।

মঙ্গলবার ও বুধবার গাজায় ইসরাইলি বিমান হামলায় শীর্ষ এক ইসলামিক জিহাদ কমান্ডারসহ ৩৪ জন নিহত হয়েছে। তবে বৃহস্পতিবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে শুক্রবার আবার শুরু হয় হামলা। সূত্র: মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদপেঁয়াজের দাম বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতের
পরবর্তি সংবাদ‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্য দেবেন মোদি