ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের কেজি দেড় শতকের পর দুই শতক পেরিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, গতকাল (বৃহস্পতিবার) যোগ হয়েছে আরও ৪০ টাকা। ২৪০ টাকা ছাড়িয়েও থামেনি দাম। দাম আর কত বাড়বে এই নিশ্চয়তা কেউ দিতে পারছে না।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার দলটির কার্যালয়ের সামনে শেষ হয়।
এসময় পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপিরা সরাসরি জড়িত মন্তব্য করে পেঁয়াজ নিয়ে কারসাজির ঘটনায় অবিলম্বে ব্যর্থ মন্ত্রী ও সরকারের পদত্যাগ দাবি করে।
















