ট্রেনই চালাতে পারি না মেট্রোরেল চালাবো কি করে: সংসদে প্রশ্ন রওশন এরশাদের

ইসলাম টাইমস ডেস্ক: ‘একের পর এক ট্রেন দুর্ঘটনার শিকার হচ্ছি। আমরা মাটির উপর দিয়ে ট্রেন ঠিকমত চালাতে পারি না বলে দুর্ঘটনা ঘটে। আমরা মেট্রোরেল চালাবো কিভাবে? শুণ্যের উপর দিয়ে মেট্রোরেল করা হচ্ছে। এই ট্রেন যে পড়ে যাবে না, তার নিশ্চয়তা কি?’ এসব কথা বলেছেন একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।

গতকাল একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, যানজট নিরাশনে বড় বড় ফ্লাইওভার এখন মেট্রোরেল তৈরী করা হচ্ছে। এতো টাকা দিয়ে এসব না করে এই টাকা দিয়ে সারা দেশে শিল্প উন্নয়ন করলে বেকার সমস্যা দূর হত। বিকেন্দ্রীকরণ করা গেলে ঢাকায় যানজটও থাকত না।

বিরোধীদলের নেতা- বুয়েট শিক্ষার্থী আবরার, সাংবাদিক দম্পতি সাগর-রুনি, কুমিল্লার সোহাগী জাহান তনু, পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আকতারসহ এ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে, সবগুলোর দ্রুত বিচার সম্পন্ন করে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য দ্রুত বিচার করার আহবান জানান। তিনি বলেন, তাহলে মানুষ আস্থা পাবে।

পূর্ববর্তি সংবাদপদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক
পরবর্তি সংবাদময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ১০ দুর্বৃত্ত আটক