বিভ্রান্তি ছড়াতে বিশ্বজুড়ে ২৬৫টি ভুয়া সাইট চালাচ্ছে ভারত

ডিজইনফোল্যাবের চিত্রে ভারতীয় গোষ্ঠীর ভুয়া নিউজ পোর্টাল চলছে যেসব দেশে।

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের একটি প্রভাবশালী নেটওয়ার্ক বিশ্বের ৬৫টি দেশে ২৬৫টিরও বেশি ভুয়া নিউজ পোর্টাল চালাচ্ছে। উপমহাদেশের বিভিন্ন ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্ববাসীকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে নিউজপোর্টালগুলো।

শুক্রবার (১৫ নভেম্বর) এক গবেষণার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক বেসরকারি সংস্থা ডিজইনফোল্যাব।

সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় এই নেটওয়ার্ক গোষ্ঠী যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড ও বেলজিয়ামসহ বিশ্বের মোট ৬৫টি দেশে ভুয়া নিউজপোর্টাল চালাচ্ছে। এসব সাইটের মধ্যে বেশিরভাগের নামই কোনো স্থানীয় পত্রিকা বা প্রভাবশালী সংবাদমাধ্যমের নামের সঙ্গে মিল রেখে রাখা।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ভুয়া নিউজ পোর্টাল কেসিএনএ, ভয়েস অব আমেরিকা ও ইন্টারফ্যাক্সের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের খবর পুনঃপ্রকাশের মাধ্যমে পাঠককে কাছে টানার চেষ্টা করে।

ভুয়া পোর্টালগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য- ইপিটুডে.কম, দ্য মিরর অব অস্ট্রেলিয়া.কম, দ্য টাইমস অব সিলন.কম, দ্য হুভার গ্যাজেট.কম, দ্য সিয়াটল স্টার.কম, মিয়ামি ভ্যালি চ্যানেল.কম, টাইমস অব জেনেভা.কম এবং দ্য ডাবলিন গ্যাজেট.কম।

পূর্ববর্তি সংবাদতাবেদার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে: চরমোনাই পীর
পরবর্তি সংবাদজানুয়ারির শুরুতেই বাড়তে পারে বিদ্যুতের মূল্য