শোবিজ জগত ছেড়ে দ্বীনের পথে হামযাহ আলী আব্বাসী : ‘পাকিস্তানের নতুন জুনাইদ জামশেদ’ ( ভিডিও)

ওলিউর রহমান ।।

পাকিস্তানের পরিচিত অভিনেতা হামযাহ আলী আব্বাসী শোবিজের অন্ধকার জগত ত্যাগ করে দ্বীনের পথে চলার ঘোষণা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ২৩ মিনিটের এক ভিডিও বার্তায় হামাযাহ তার এ সিদ্ধান্তের কথা জানান। এবং এটিকে তার জীবনের সেরা সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেন।

২৩ মিনিটের ভিডিও বার্তায় হামাযাহ আব্বাসী বলেন, ফিল্মের অন্ধকার জগত থেকে আমি বেরিয়ে আসব। আমি দ্বীন শিখব। তালিবে ইলমদের কাছ থেকে শিখব। সাধারণ দ্বীনদার লোকদের থেকে শিখব। এখন থেকে আমি আমি আমার জীবনের ভিত্তি বানাব আল্লাহ, ইসলাম, মওত ও আখেরাতের ফিকির।

এদিকে হামযাহ আব্বাসীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্যোশাল মিডিয়ায় অনেকে লিখছেন, হামযাহ আব্বাসী হবেন পাকিস্তানের নতুন জুনাইদ জামশেদ।

 

পূর্ববর্তি সংবাদকক্সবাজারে ইসলামী লেখকদের মতবিনিময়: কলম দিয়ে মানবকল্যাণে অবদান রাখতে হবে
পরবর্তি সংবাদটয়লেটকে মন্দির ভেবে একবছর ধরে প্রণাম করছে পুরো গ্রাম