‘দুনিয়া ও আখিরাতে সুখী হতে মহানবী সা.- কে অনুসরণ করুন’

ইসলাম টাইমস ডেস্ক: সারা বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি মহানবী হজরত মুহাম্মদ সা.- কে অনুসরণ করার বিশেষ আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ। এক টুইট বার্তায় এই আহ্বান জানান তিনি।

গত রবিবার (১০ নভেম্বর) এক টুইটে তিনি লেখেন, সবাইকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সা.- এর আদর্শ মেনে চলতে হবে। পাশাপাশি মানতে হবে ইসলামের অনুশাসনসমূহ। এভাবেই একজন মুসলমান জীবনে সফলতা পাবে। আর সুখী জীবন-যাপন করতে পারবে।

ওই টুইটার বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও লেখেন, জীবনের গুরুত্ব উপলব্ধি করার জন্য মহানবী হজরত মুহাম্মদ সা.- এর আদর্শ মেনে চলার কোনো বিকল্প নেই। এর মধ্যেই মানুষের বাস্তব উপকারিতা নিহিত। তাই আমি সবাইকে বলব, দুনিয়া ও আখিরাতে সুখী হতে চাইলে মহানবী সা.- কে অনুসরণ করুন।

পূর্ববর্তি সংবাদসততার অনন্য দৃষ্টান্ত, কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক
পরবর্তি সংবাদকক্সবাজারে ইসলামী লেখকদের মতবিনিময়: কলম দিয়ে মানবকল্যাণে অবদান রাখতে হবে