খালেদা জিয়ার হাঁটু-কোমর ছেড়ে বিএনপি এবার পেঁয়াজে আশ্রয় নিয়েছে : তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি অবশেষে খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যথা থেকে বেরিয়ে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি ছেড়ে বিএনপি এখন পেঁয়াজে আশ্রয় নিয়েছে।

আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি থেকে পেঁয়াজে আশ্রয় নিয়েছে, এটি ভালো। আমি তাদের অনুরোধ জানাব, তারা অবশ্যই সরকারের সমালোচনা করুক। সরকারের ব্যর্থতা তুলে ধরুক। কিন্তু সরকার যে বিভিন্ন ক্ষেত্রে সফল, যেটি আন্তর্জাতিক মহল থেকে প্রশংসিত, সেটিও যেন তারা বলেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন, পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে তারা সোমবার সারাদেশে বিক্ষোভ করবেন। আমি তাকে ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত তাদের রাজনীতিকে খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যাথা থেকে বের করে আনতে পেরেছেন।

 

পূর্ববর্তি সংবাদচিকিৎসার জন্য বিদেশ নেয়া হচ্ছে নওয়াজ শরিফকে
পরবর্তি সংবাদলক্ষ্মীপুরে গুদামঘরে অভিযান, বস্তা বস্তা পেঁয়াজ জব্দ