ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানেন খাদ্যমন্ত্রী। দেশের মানুষকে পেঁয়াজ ছাড়া রান্নায় উৎসাহ দিতে নিজের এ অভিজ্ঞতার কথা জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রবিবার খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে চালকল মালিকরা পেঁয়াজের দাম কমানোর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, পেঁয়াজ না খেলে কী হয়? মালিকরা উত্তর জানান, পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে। তখন খাদ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারবো।
সভার উপস্থিত সবাই তখন মন্ত্রীর ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রী হাস্যরস করে তার বাসায় আসতে বলেন। অনুষ্ঠানে পেঁয়াজের দাম কেলেংকারীর মতো চালের দামে যাতে কোনো কেলেংকারি না হয়ে সে নির্দেশ দেন চালকল মালিকদের প্রতি।
















