ইসলাম টাইমস ডেস্ক: সময়ের আগেই তুষার পড়তে শুরু করল এবার কাশ্মীরে। তাই বিপাকে পড়েছেন উপত্যকার ফল ব্যাবসায়ীরা। তাছাড়া রাজ্যের বিশেষ মর্যাদা বিলোপের পর দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত অবরোধের কারণে বাজারে নিয়ে যাওয়া যায়নি কোনো ফল। ফোন-নেট বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি ক্রেতাদের সঙ্গে। ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
কাশ্মীরি ফল চাষিদের সুরাহা দিতে অবিলম্বে ওই সমস্যাকে জাতীয় বিপর্যয়ের তকমা দেওয়ার দাবি তুলল সারা ।
সংগঠনের এক নেতা বলেন, কাশ্মীর বললেই চোখের সামনে পর্যটনের ছবি ভাসে। কিন্তু ফল চাষই উপত্যকার অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু তাতে জোর ধাক্কা লেগেছে এ বার।’’ যোগেন্দ্র জানিয়েছেন, সাত সদস্যের দলের সদস্য হিসেবে তিনি উপত্যকা ঘুরে দেখেছেন। এই মরসুমে আঙুর, চেরি ইত্যাদি ফল যা হয়েছিল, তার প্রায় ১০০ শতাংশই নষ্ট হয়েছে। সূত্র: আনন্দবাজার
















