পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। গণভবনে পেঁয়াজ ছাড়া সব রান্না হয়েছে।

 

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চার দিনের সরকারি সফরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে আমিরাতের আমির মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে দুবাইয়ের হোটেল শাংরি-লায় যাবেন শেখ হাসিনা। দুবাই সফরকালে এ হোটেলেই অবস্থান করবেন তিনি। চারদিনের সফর শেষে ১৯ নভেম্বর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

 

পূর্ববর্তি সংবাদবনশ্রী থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদসাহিত্য-সাংবাদিকতায় তরুণদের এগিয়ে আসতে হবে : জুবায়ের আহমদ চৌধুরী