কাশ্মীরে সেনা ট্রাকে বিস্ফোরণ, ভারতীয় জওয়ান নিহত

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

গতকাল (১৭ নভেম্ব) রবিবার নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্লানওয়ালা সেক্টরে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ভারতের সেনাবাহিনী বলছে, রবিবার সেনাবাহিনীর ট্রাকে করে যাত্রা করার সময়ই এ হামলা চালানো হয়। আহতদের উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জওয়ানের মৃত্যু হয়।

জানা গেছে, আখনুর সেক্টরে একটি বিস্ফোরণে দু’জন সেনা জওয়ান আহত হয়েছেন। সেনা ট্রাকে চড়ে জওয়ানরা সফর করার সময়ই বিস্ফোরণটি ঘটানো হয়।

পূর্ববর্তি সংবাদসীমান্তে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ
পরবর্তি সংবাদচীনের ফাঁস হওয়া নথিতে উইঘুর মুসলিম নিপীড়নের আলামত