রাজশাহীতে আড়তদারের বাড়িতেই মিলল ৩০০ বস্তা পেঁয়াজ

ইসলাম টাইমস ডেস্ক: বেশ দেরিতে হলেও রাজশাহীর বাজারে পেঁয়াজের মজুদ ভাঙতে এবং দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ অদালত। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে চালানো এই অভিযানের প্রথম দিনেই নগরীর মাস্টারপাড়া এলাকার এক আড়তদারের বাড়িতে ৩০০ বস্তা পেঁয়াজের মজুদ মিলেছে।

গতকাল রবিবার (১৭ নভেম্বর) বিকালে মহানগরীর মাস্টারপাড়া এলাকার আমদানিকারক হাসিবুল ইসলামের বাড়ি থেকে এসব পেঁয়াজ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু আসলাম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আড়তদার হাসিবুল ইসলামকে প্রতিদিন ৫০ বস্তা করে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সোমবার (১৮ নভেম্বর) থেকে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, ২০০ থেকে ২৮০ টাকা কেজি পর্যন্ত রাজশাহীর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়। বিমানে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে। এছাড়া অভিযানের আগেই রাজশাহীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকায় নেমে আসে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসনের কাছে তথ্য ছিল একটি সিন্ডিকেট পেঁয়াজ আমদানি করে মজুত করেছে। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। কোনোভাবেই পেঁয়াজ মজুত করতে দেওয়া হবে না।

পূর্ববর্তি সংবাদভারতের নতুন প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে
পরবর্তি সংবাদসীমান্তে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ