ইসলাম টাইমস ডেস্ক: মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ‘এমি মেডিকেল হল’ নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসানের নেতৃত্বে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ‘এমি মেডিকেল হল’ নামে ওই ফার্মেসি মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান গণমাধ্যমকে জানান, সোমবার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারের ‘এমি মেডিকেল হল’ নামে ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
















