ভয়াবহ তুষারধসের কবলে ভারতীয় সেনারা

ইসলাম টাইমস ডেস্ক: সিয়াচেন ভয়াবহ তুষারধসের কবলে পড়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তুষারের তলায় চাপা পড়েছেন বেশ কয়েকজন জওয়ান। বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

খবরে প্রকাশ, সোমবার বিকাল সাড়ে ৩টায় ভূপৃষ্টথেকে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় নর্দান গ্লেসিয়ারে এই দুর্ঘটনা ঘটেছে। সেনা সূত্র এ দলটিতে আট জন সদস্য ছিল বলে নিশ্চিত করেছে। দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী।

কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ। এই অঞ্চলকেই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষারধস, পাথরধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

সূত্র : এনডিটিভি

পূর্ববর্তি সংবাদরাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে নিহত ৩
পরবর্তি সংবাদইসরাইলি বাহিনীর গুলিতে চোখ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক