কাশ্মীরে ভয়াবহ তুষারধস, ৪ ভারতীয় সৈন্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের সিয়াচেন হিমবাহে ভয়াবহ তুষারধস হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর চার জওয়ান ও দুই বাহক। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।।খবর ‘টাইমস অব ইন্ডিয়া’।

সোমবার (১৮ নভেম্বর) ভারতীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হিমালয় পর্বতমালার প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় আট ব্যক্তি তুষারধসের কবলে পড়েন। পরে তাদের উদ্ধার করে সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান। নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য রয়েছেন। ওই এলাকায় টহল দিচ্ছিলেন তারা।

সিয়াচেন হিমবাহ পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। শীতের সময়ে এই এলাকার তাপমাত্রা অনেক কমে যায়। ১৯৮৪ সালে এই হিমবাহের নিয়ন্ত্রণ নেয় ভারত। তারপর থেকে যুদ্ধের চেয়ে বেশি সেনা সেখানকার আবহাওয়ার কারণে মারা গেছেন।

পূর্ববর্তি সংবাদএক শিক্ষকের ঠোঁট কামড়ে জখম করলেন আরেক শিক্ষক
পরবর্তি সংবাদদামুড়হুদায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক