ইসলাম টাইমস ডেস্ক: জাতিগত নিধনে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর চালানো গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার প্রকাশ্য শুনানি হবে আগামী ১০ থেকে ১২ই ডিসেম্বর। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজে।
গাম্বিয়ার আইনজীবীরা জানায়, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহবান জানানো হবে।
উল্লেখ্য, মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের জেনোসাইড কনভেনশন ভঙ্গের অভিযোগে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির হয়ে রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে গাম্বিয়া।
















