আড়াই বছর পর দৃশ্যমান হল পদ্মা সেতুর আড়াই কিলোমিটার

ইসলাম টাইমস ডেস্ক :  পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসতে যাচ্ছে আজ মঙ্গলবার। সকাল সকাল স্প্যানটি ১৬ ও ১৭নং পিলারের ওপর বসানো হবে। এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর পদ্মা সেতুর প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে।

এ ছাড়া এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও দুটি স্প্যান। এর আগে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ২২৫০ মিটার বা দুই কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে।

এখন দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হবে বলে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর জানান।

জানা গেছে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ, ২০ ফেব্রুয়ারি সপ্তম, ২০ মার্চ অষ্টম, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয়।

প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, আজ মঙ্গলবার পদ্মা সেতুর ১৫তম স্প্যানটি বসানো হচ্ছে। ইতিমধ্যে সেতুর প্রায় ৮৪ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।

পূর্ববর্তি সংবাদইলমে ওহির আলো নিয়েই তাবলিগ করতে হবে : রাজশাহী মারকাজে মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
পরবর্তি সংবাদফিলিস্তিনে চোখ হারালেন সাংবাদিক: বিশ্বব্যাপী সাংবাদিকদের অভিনব প্রতিবাদ