কাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য প‌রিবহন বন্ধ ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য প‌রিবহনে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নতুন সড়ক পরিবহন আইন স্থগিত করে তা সংশোধনসহ নয় দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হবে ধর্মঘট।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।

এদিকে মঙ্গলবার রাজধানীর সাতরাস্তা মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন ট্রাক চালকরা। ফলে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

পূর্ববর্তি সংবাদলবণের দাম বৃদ্ধির গুঞ্জন: কোটালীপাড়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড়, মুহূর্তেই গোডাউনশূন্য
পরবর্তি সংবাদএবার কাশ্মীরি টিভিতে মুসলিম দেশের অনুষ্ঠানে বিধিনিষেধ