টিকাটুলির রাজধানী মার্কেটে ভয়াবহ আগুন

ইসলাম টাইমস ডেস্ক: টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।

 

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ রায় : সামাজিক মাধ্যমে প্রাচীন মসজিদের ছবি শেয়ার করে ভারতে ভিন্নধর্মী প্রতিবাদ
পরবর্তি সংবাদবাকি জীবন আলেমদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই : ধর্মপ্রতিমন্ত্রী