ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লী

ইসলাম টাইমস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। শুধু দিল্লি নয়, মোরাদাবাদ, লখনৌসহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যম বলছে, তীব্র কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই কর্মস্থল-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এছাড়া সূত্রের খবর অনুযায়ী, দিল্লি-এনসিআর, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নেপালের বনাঞ্চলে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। তার প্রভাবেই দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল কম্পন অনুভূতি হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

পূর্ববর্তি সংবাদসুনামগঞ্জে সেতু নির্মাণের রড চুরি করে  গ্রেফতার ইউপি সদস্য
পরবর্তি সংবাদএবার চট্টগ্রামে ট্রেনে আগুন, অল্পের জন্যে রক্ষা