সৌদি রাজকন্যার নিখোঁজের পেছনেও কি মোহাম্মদ বিন সালমান দায়ী?

ইসলাম টাইমস ডেস্ক: যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচনা করা সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ গত দীর্ঘ আট মাস ধরেই নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ খবরটি প্রথমবারের মতো সামনে আনে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘ডয়চে ভেলে’।

সংবাদমাধ্যমটির দাবি, রাজকন্যা বাসমাহ বিনতে সৌদকে বিনা বিচারে গৃহবন্দি করে রাখা হয়েছে। আর সেটা করা হয়েছে সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রকাশ্য সমালোচনা করার কারণে।

প্রিন্সেসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাসমাহ তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না। তার সব যোগাযোগের ওপর নজরদারি করা হচ্ছে। মোহাম্মদ বিন সালমানের রোষানলে পড়ছেন রাজকন্যা বাসমাহ।

এছাড়া তাদের ধারণা, বিদেশ পালিয়ে যেতে পারেন এমন সন্দেহে চলতি বছরের মার্চে বাসমাহকে বন্দি করা হয়। চিকিৎসার জন্য তার সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল।

 

পূর্ববর্তি সংবাদঅবশেষে পাকিস্তান থেকে এল পেঁয়াজের প্রথম চালান
পরবর্তি সংবাদকেবল মুসলমানদেরই ভারতছাড়া করার হুমকি অমিত শাহ’র