আগামীকাল থেকে শুরু হবে কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ইসলাহী ইজতেমা

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল (২১ নভেম্বর) থেকে শুরু হবে মজলিসে দাওয়াতুল হক ও খানকায়ে ইমদাদিয়া আশরাফিয়া কিশোরগঞ্জ-এর উদ্যোগে তিনদিন (২১, ২২, ২৩ নভেম্বর) ব্যাপী ইসলাহী ইজতেমা। কিশোরগঞ্জের মারিয়া বাগে মোসাফির ঈদগাহ ময়দানে তিনদিন ব্যাপী এ ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ নভেম্বর সকাল ৮ টায় হবে মোনাজাত।

আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মাদ আখতার রহ.-এর বিশিষ্ট খলীফা হযরত মাওলানা শাহ মুহাম্মাদ ইসমাঈল দা.বা.-এর সভাপতিত্বে তিনদিন ব্যাপী এ ইসলাহী ইজতেমায় বয়ান পেশ করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান, মুফতী জামাল উদ্দীন, মুফতী আমজাদ কাসেমী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, হযরত মাওলানা আবদুল মতীন বিন হোসাইন, শাইখুল হাদীস হযরত মাওলানা হাবীবুর রহমান, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ও মুফতী জাফর আহমদ প্রমুখ।

ইসলাহী ইজতেমায় অংশ গ্রহণ করতে আয়োজকরা সকলের প্রতি আহবান জানিযেছেন।

পূর্ববর্তি সংবাদটিকাটুলির রাজধানী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-৬ : সীরাতে যাহাবী