ইসলাম টাইমস ডেস্ক: চুয়াত্তরের চেয়েও বর্তমানে দেশে খারাপ অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, চারদিকে এখন দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। দেশজুড়ে হাহাকার চলছে। অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম জ্যামিতিক হারে বাড়ছে। সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে পথসভায় রিজভী এসব কথা বলেন।
পথসভায় রুহুল কবির রিজভী বলেন,কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। অত্যাচার নির্যাতন করে খালেদা জিয়ার মুক্তি ব্যাহত করা যাবে না।
















