পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়া মহিলা সাংসদ বুবলি দল থেকে বহিষ্কার

ইসলাম টাইমস ডেস্ক: পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়া নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলীকে জেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলা : রায়ের প্রধান ভিত্তিটাই সন্দেহমূলক
পরবর্তি সংবাদবিএনপির ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে : আমীর খসরু