বাংলাদেশ-ভারতের টেস্টম্যাচ দেখতে কলকাতায় গেলন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে কলকাতায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ সকাল ১০টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। আজ বেলা ১টা ৩০ মিনিটে ইডেন গার্ডেনে গোলাপি বলের খেলাটি শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন। খেলা দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে তাদের মধ্যে ছোট পরিসরের এই বৈঠক হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে গোবর কেক, নিজেদের গরুর কি না সন্দেহ ভারতীয়দের
পরবর্তি সংবাদদুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু, শঙ্কায় ইসরায়েলের নেতৃত্ব