মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ১০

ইসলাম টাইমস ডেস্ক: মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন ও চালকসহ ১০ জনই মাইক্রোবাসের যাত্রী। হতাহতরা সবাই লৌহজংয়ের কনকসার থেকে কামরাঙ্গীর চরে বিয়ের বরযাত্রী হিসাবে যাচ্ছিলেন।

পূর্ববর্তি সংবাদবাদ পড়াদের অধিকাংশই হিন্দু হওয়ায় আসামের এনআরসি বাতিলের ইঙ্গিত অমিত শাহের
পরবর্তি সংবাদবন্ধক রাখা গাভীর দুধ পান করা কি বৈধ?