সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২৯ হাজার শিশু

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার চলমান গৃহযুদ্ধে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। বুধবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশ করা এক প্রতিবেদনে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর থেকে আসাদ সরকার ও ইরান সমর্থিত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে ২২ হাজার ৭৫৩ জন শিশু। এছাড়া অন্তত ১৮৬ জন শিশু প্রাণ হারিয়েছে সরকারের রাসায়নিক হামলায়। আর ৩০৫ জন শিশু অপুষ্টি এবং চিকিৎসার অভাবে মারা গেছে।

এ বিষয়ে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর হাতে ১ হাজার ৯২৮ জন, সিরিয়ার বিরোধী বাহিনীর হাতে ৯৮৪ জন, আইএসের হাতে ৯৫৬ জন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের হাতে ৯২৪ জন ও কুর্দি সন্ত্রাসীদের হাতে ২১৪ জন শিশু প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে গণতন্ত্রকামীরা। এরপর থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছে।

পূর্ববর্তি সংবাদবাঁশে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন, সেই ইউপি সদস্য আটক
পরবর্তি সংবাদভোলায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের