ইসলাম টাইমস ডেস্ক: সবকিছুর ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকলেও বিএনপির মুখ আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শনকালে বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে—বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ নেই কেবল বিএনপি নেতাকর্মীদের মুখ। তাদের যে মুখের ভাষা, মিথ্যাচার অপ্রপচারের ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।’
















