‘সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে জরিমানার বিধিমালা তৈরি করা হচ্ছে’

ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হলে এর বিরুদ্ধে জরিমানার বিধিমালা তৈরি করা হচ্ছে। বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো, চরিত্রহনন ও গুজব প্রচার করা এখন বড় সমস্যা।

আজ শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সম্প্রচার নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। এ–সংক্রান্ত আইনও পাস হলে সম্প্রচারমাধ্যমের সাংবাদিকদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। তারপরও সম্প্রচার নীতিমালা যেহেতু বিদ্যমান আছে, এই নীতিমালার আলোকে কীভাবে আইনি সুরক্ষা দেওয়া যায়, সেটি নিয়েও আমরা চিন্তাভাবনা করছি।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব সম্পূর্ণ অবৈধ : বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তি সংবাদসবকিছুর ওপর নিয়ন্ত্রণ থাকলেও বিএনপির মুখ আমাদের নিয়ন্ত্রণে নেই : ওবায়দুল কাদের