বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : বান কি মুন

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে রাজনৈতিক সমাধান দরকার জানিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেন, বাংলাদেশের একার পক্ষে এই সংকট সমাধান করা সম্ভব নয়।

আজ শনিবার রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বান কি মুন।

জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। জাতিসংঘের সাবেক মহাসচিব হিসেবে আমি মিয়ানমারকে এ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের প্রতি ইতিবাচক পরিবেশ সৃষ্টির আহ্বান জানাই। যাতে রোহিঙ্গারা সেখানে ফেরার সাহস পায়।

বান কি মুন বলেন, কিছুদিন আগে (গত ৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে আমি কক্সবাজারে গিয়েছিলাম। সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখে দুঃখ পেয়েছি। ১১ লাখ মানুষ অল্প জায়গায় দুর্বিষহভাবে বসবাস করছে।

 

পূর্ববর্তি সংবাদএনআরসির পর থেকে বাংলাদেশে ‘অবৈধ অনুপ্রবেশের’ ঘটনা বাড়ছে : বিজিবি
পরবর্তি সংবাদকক্সবাজারে অস্ত্র জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ