রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন বান কি মুন

ইসলাম টাইমস ডেস্ক :  রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।  শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠকের পর তিনি এ কথা বলেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদে ফেরত নেওয়ার ব্যবস্থা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান ।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু একটি দুঃখজনক ঘটনা। আমি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের বিষয়ে মানবিক সমর্থনের আহ্বান জানাচ্ছি। গত জুনে আমি যখন বাংলাদেশে এসেছিলাম, তখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে, তাদের অবস্থা বর্ণনা করা মুশকিল।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুন আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ঢাকা আসবেন।

প্রসঙ্গত, বান কি মুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে বক্তব্য দেওয়ার জন্য ঢাকা এসেছেন।

পূর্ববর্তি সংবাদদেড় মাস না যেতেই ফের বাড়লো সোনার দাম
পরবর্তি সংবাদ কেনিয়ায় ভারী বর্ষণে ভূমিধস, নিহত ২৯