সৌদি থেকে খালি হাতে ফিরলেন আরও ১২৫ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরব থেকে আরও ১২৫ বাংলাদেশি শ্রমিককে দেশে ঢফরত পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন তারা। এ নিয়ে নভেম্বরের তিন সপ্তাহে ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২১ হাজার বাংলাদেশি।

বিপুল অর্থব্যয়ে সৌদি আরবে গিয়ে হঠাৎ করে ফেরত পাঠানোয় শ্রমিকদের অনেকেই তাদের আর্থিক ক্ষতির মুখে সর্বশান্ত হয়ে যাওয়ার কথা বলেন।

 

পূর্ববর্তি সংবাদকিআনন্দ অনুষ্ঠানে আবরারের মৃত্যুর তদন্ত দাবিতে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন
পরবর্তি সংবাদযুবলীগের নতুন নেতৃত্ব : কেউ বিপথে গেলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর