ইসলাম টাইমস ডেস্ক : ইডেন গার্ডেনসে ভারত-বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন উপলক্ষে কলকাতা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এরপর প্রথম দিনের খেলা শেষে ইডেন গার্ডেন্সে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
















