কুরআন অবমাননা : নরওয়ে রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানাল পাক পররাষ্ট্র দফতর

ইসলাম টাইমস ডেস্ক: ইউরোপের দেশ নরওয়েতে উগ্রপন্থী এক খ্রিস্টান কর্তৃক কুরআন অবমাননার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে পাক পররাষ্ট্র দফতরে তলব করে নিন্দা জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নরওয়েতে কুরআন অবমাননার ঘটনায় নিন্দা জানানোর কথা বলা হয়।

পাকিস্তানের প্রভাববশালী গণমাধ্যম ডনের খবরে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে এ কথা জানানো হয়, নরওয়েতে কুরআনের কপি পুড়ানোর ঘটনা বিশ্বের ১৩০ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে।

এসময় পাকিস্তান পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে নরওয়ে প্রশানমসনের প্রতি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়।

ভবিষ্যতে যেন এধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান করা পাকিস্তানের পক্ষ থেকে।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা : নতুন তথ্যচিত্র প্রকাশ করল আলজাজিরা (ভিডিও)
পরবর্তি সংবাদনতুন সড়ক আইনের কিছু ধারা আগামী জুন পর্যন্ত শিথিল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী