আবার বেড়েছে পেঁয়াজের দাম

ইসলাম টাইমস ডেস্ক : আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত শুক্রবার পেঁয়াজের দাম কেজিতে বাড়ে ২০ টাকা। শনিবারও কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। এতে ভালো মানের পেঁয়াজের কেজি ২২০ এবং নিম্ন মানের পেঁয়াজের কেজি ১৭০ টাকায় পৌঁছেছে।

ভারত রফতানি বন্ধ করার পর থেকে পেঁয়াজের দাম বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। কেজি ৪০-৫০ থেকে পেঁয়াজের দাম পৌঁছায় ২৫০ টাকায়। যা সম্প্রতি কমে ১৮০-২০০ হয়েছিল। নিম্ন মানের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১২০-১৪০ কেজি দরে।

উল্লেখ্য, ভারত রফতানি বন্ধ করায় গত ২৯ সেপ্টেম্বর থেকে দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠে। দফায় দফায় বাড়তে থাকে পেঁয়াজের দাম।

পূর্ববর্তি সংবাদএবার গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন
পরবর্তি সংবাদভারতে ফ্লাইওভার থেকে রাস্তায় ছিটকে পড়ল গাড়ি , নিহত পথচারী, আহত ৬ (ভিডিও)