ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে দোকানের সরু জায়গায় আটকে পড়া এক কুকুরকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকটির নাম মো. রাজন (২৪)।
রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মো. রাজন শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার লালচান মিয়ার ছেলে। তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী।
এর আগে শনিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের তালতলা সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজধানীর খিলগাঁওয়ে দোকানের সরু জায়গায় আটকে পড়া এক কুকুরকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবক গুরুতর আহত হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
















