ইসলাম টাইমস ডেস্ক : বিটিআরসির পাওনা প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আগামী তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।
যদি এই সময়ের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে পাওনা পরিশোধের উপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাতিল হবে বলেও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী বলেন, আদেশের অনুলিপি পেলে আমরা রিভিউ করবো।
এর আগে, গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ বিষয়ক আদেশের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন।
















