মহিলারা নাক কান না ফোঁড়ালে কি গোনাহ হবে?

ইসলাম টাইমস ডেস্ক: কিছু এলাকার মহিলাদের মাঝে একথা প্রচলিত রয়েছে- কোনো মেয়ে যদি নাক-কান না ফোঁড়ায় তাহলে কিয়ামতের দিন তার নাক-কানে আগুনের লোহা দিয়ে ছিদ্র করা হবে।

কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। অলংকার ব্যবহারের উদ্দেশ্যে মহিলাদের নাক-কান ফোঁড়ানো জায়েয। কিন্তু এটি শরীয়তের কোনো জরুরি হুকুম নয়। কোনো নারী নাক-কান না ফোঁড়ালে তার কোনো গোনাহ হবে না এবং এ কারণে আখেরাতে তাকে শাস্তিও পেতে হবে না।

সূত্র: মাসিক আল কাউসার

পূর্ববর্তি সংবাদচাঁদপুরে এতিমখানার ভবনধসে ৪০ ছাত্র-শিক্ষক আহত
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর ভারত সফর : অভ্যর্থনায় বারবার উদাসীনতা প্রদর্শন!