বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবির স্থান ১ হাজারেরও পরে

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থান ১ হাজারেরও পরে। লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এর বাইরে ১৪০০ বি্বিবিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্বের ৯২টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর জরিপ চালিয়ে এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে। র‍্যাংকিংয়ে ভারতের ৩৬টি ও পাকিস্তানের ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে জাপানের ১১০টি, চীনের ৭০টি, মালয়েশিয়ার ১০টি, শ্রীলংকার ২টি, ইন্দোনেশিয়ার ১টি, সিঙ্গাপুরের ২টি, সৌদি আরবের ৭টি, ইরানের ২৪টি ও তুরস্কের ৩৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন প্রতিবছর এই তালিকা প্রকাশ করে। র‍্যাংকিং তৈরির ৫টি বিষয়কে বিবেচ্য হিসেবে ধরা হয়েছে। সেগুলো হলো- পাঠদান (শিক্ষা গ্রহণের পরিবেশ), গবেষণা (পরিমাণ, আয় ও খ্যাতি), গবেষণার উদ্ধৃতি, আন্তর্জাতিক অংশগ্রহণ (বিদেশি শিক্ষক, শিক্ষার্থীদের সংখ্যা ও তাদের গবেষণার সংখ্যা) ও গবেষণার আদান প্রদান।

পূর্ববর্তি সংবাদজাহাজডুবির ঘটনায় ১৪৯ অভিবাসীকে উদ্ধার করল ইতালির কোস্ট গার্ড
পরবর্তি সংবাদইরানে সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল